• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

পূর্বধলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারসহ তিন চোর হাতেনাতে ধরা

Reporter Name / ৩০০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে চোর চক্রের তিন সদস্য। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের জয়নাল আবেদীন (২৭), শহিদুল ইসলাম (৩০) ও আল মামুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে একটি ভ্যানগাড়িতে করে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছিলো চোর চক্রটি। এ সময় গ্রামের কয়েকজন তরুণ তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করে ফেলে। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকেই আটক করে থানায় নিয়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি শতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এসব চুরির সঙ্গে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category