• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

পূর্বধলায় পারিবারিক কলহে গৃহবধূর বিষপান, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।
নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের ময়মনসিংহ লুনুই গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে ফারজানা আক্তার ক্ষোভে ঘরে থাকা কীটনাশক পান করেন। অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ আঃ সাত্তারের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে জানান, রোগী আশঙ্কামুক্ত।
কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যা প্রায় ৭টার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়ার পথে ফারজানার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই উত্তম কুমার ভাট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
মৃত ফারজানা আক্তার (২৫) ময়মনসিংহ লুনুই গ্রামের মোঃ ইলিয়াসের স্ত্রী এবং মোঃ আব্দুল গফুর ও নাজিরা আক্তারের মেয়ে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category