• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহীতে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে সরকারি খাস জমিতে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর দোকান ও নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ, পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা।
এছাড়া জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা, যারা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। সরেজমিন তদন্তে দেখা যায়—মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।এছাড়া আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category