• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

লালমনিরহাট সীমান্তে ভারতীয় গরু ও মাদকদ্রব্য জব্দ

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট সীমান্তে একাধিক বিশেষ অভিযানে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বুধবার ও বৃহস্পতিবার দিন-রাতজুড়ে সীমান্তবর্তী ঝাউরানী, মোগলহাট ও গংগারহাট এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ৫১ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ইস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও ৮টি ভারতীয় গরু উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানা গেছে।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২০ হাজার ৪০০ টাকা, ইস্কাফ সিরাপের মূল্য ৮ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা এবং গরুগুলোর মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “যারা গোপনে তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।”
বর্তমানে চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category