• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৭ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

“প্রশিক্ষণ ব্যক্তিগত, সম্পদ প্রশিক্ষিত ব্যক্তি জাতির সম্পদ” এই প্রতিপাদ্যে
জ্ঞান, শিক্ষণ কৌশল এবং আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষিত করে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কুমিল্লার মুরাদনগরে কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মুরাদনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজে উপজেলার বিভিন্ন পর্যায়ের কিন্ডারগার্টেন এর শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ও প্রশিক্ষক ড. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

কর্মশালয় প্রশিক্ষণ প্রদান করেন কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস এর এলটি আকতারুজ্জামান, ভুবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজিব ভূঁইয়া।
কর্মশালায় উপজেলার ৪৫টি কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এতে নতুন শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তি এবং পাঠ্যক্রমের আপডেট নিয়ে আলোচনা করা হয়, যা শিক্ষকদের শিক্ষার্থীদের সামাজিক, মানসিক এবং জ্ঞানীয় বিকাশে সাহায্য করে। পাশাপাশি শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে অনগ্রসর শিক্ষার্থীদের কে কিভাবে অগ্রসর করা যায় সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category