• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

তানোরে মোটরসাইকেল ও ভ্যানগাড়ী সংঘর্ষে নিহত ১

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহীর তানোরে মোটরসাইকেল ও ভ্যানগাড়ী সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলা পাঠাকাটা মোড়ে ঘটে এ সড়ক দুর্ঘটনা। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ারসার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত মোটরসাইকেল চালকের বাড়ি তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামে। সে নবনবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মান্নান(৬০)। আহত ভ্যানগাড়ী চালকের বাড়ি পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। সে কৃষ্ণপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শুভ ইসলাম (২২)।
জানা গেছে, নিহত আব্দুল মান্নান মুন্ডুমালা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্য আসছিলেন। এসময় পাঠাকাটা মোড়ের উপরে ভ্যানগাড়ির সাথে সামনা সামনি সংঘর্ষ লাগে মোটরসাইকেল। এতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আহতদের ফায়ারসার্ভিসের কর্মীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান কে মৃত ঘোষণা করেন ও আহত ভ্যানগাড়ী চালকের তেমন কোন ক্ষতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন, ফায়ারসার্ভিসের কর্মীরা গাড়িতে আনা অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত ব্যাক্তির তেমন ক্ষতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category