• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ৭ নভেম্বরের চেতনায় ঐক্যের আহ্বান

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃ মোরসালিন গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।।

দেশের ইতিহাসের অন্যতম আলোচিত দিন ৭ নভেম্বর — জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি উপলক্ষে সারাদেশের মতো ময়মনসিংহের গৌরীপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল ও আব্দুস সোবাহান সুলতানের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা ‘গণতন্ত্রের প্রতীক ধানের শীষের বিজয় হোক’, ‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, “দল যাকে নমিনেশন দিয়েছে, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একসাথে মাঠে নামতে হবে।” তারা আরও বলেন, “৭ নভেম্বরের চেতনাই আমাদের নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা দেয়।”
এর আগে দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, “৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। ছাত্র, জনতা ও সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমে জাতি মুক্তি পেয়েছিল ফ্যাসিবাদী শক্তির কবল থেকে। আজও গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে সেই চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।”
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসেন। দিনটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
শ্যামগঞ্জের এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category