• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

বৈদ্যুতিক শর্ট সার্কিট কেড়ে নিলো কিশোর তামিমের প্রাণ

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার  দিকে উপজেলার ৬নং পূর্বধলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম ওই গ্রামের সাইদুল ইসলাম ও মোছা. তাসলিমা আক্তারের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তামিম ঘরের কিছু কাজ শেষ করে পানির মোটরের সুইচের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিটে কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category