• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

নিখোঁজের ১ দিন পর ছোট যমুনা নদীতে মিললো প্রতিবন্ধি জুনাঈদের লাশ

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের একদিন পর ছোট যমুনা নদীতে পাওয়া গেল প্রতিবন্ধী জুনাঈদ হোসেন (১২) এর ভাসমান লাশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলা ধরঞ্জী ইউনিয়নের পার্বতীপুর (গদাইপুর) গ্রামে এঘটনা ঘটে।
নিহত জুনাঈদ ঐ গ্রামের জুয়েল হোসেনের পুত্র বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,    জুনাঈদ গতকাল সোমবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলে বাড়ীতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। পরেরদিন মঙ্গলবার (আজ) সকালে পাঁচবিবি থানায় হারানোর জিডি করেন তার বাবা।
ঐদিন সন্ধ্যায় জমিলা বেগম নামের জনৈক মহিলা বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে জুনাঈদের লাশ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category