• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১১০ অসহায় পরিবারের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: বিনামূল্যে খাঁচাসহ মুরগী ও প্রশিক্ষণ প্রদান

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ১১০টি পরিবারের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক এবং উপজেলা প্রকৌশলী মোঃ সাদরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে—অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা এবং স্বামী পরিত্যক্তা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুধু উপকরণ বিতরণই নয়, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিতরণের পূর্বে সুবিধাভোগীদের ‘আধুনিক পদ্ধতিতে খাঁচায় মুরগী পালন’ বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে উন্নত জাতের ফাউমি মুরগী ও পালন উপযোগী খাঁচা হস্তান্তর করা হয়।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের এই জনহিতকর উদ্যোগ প্রান্তিক পর্যায়ের এসব পরিবারের দারিদ্র্য বিমোচন, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং বিকল্প আয়ের উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category