• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

গন্ডামারা জবাইখানার পাশে দুর্বৃত্তরা ফেলে গেল তরুণের মরদেহ

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে জবাইখানার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পৌরশহরের গন্ডামারা জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) মহিউদ্দিন অন্তর (১৮) নামে ওই তরুণের মরদেহ উদ্ধার করে ‍পুলিশ। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত অন্তরের মা মরিয়ম বেগম জানান, তার স্বামী ছোট্ট অন্তরসহ দুই সন্তান রেখে তাকে ছেড়ে চলে যান। ওই সময় তিনি বিভিন্ন বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করে তাদেরকে লালন-পালন করেন। একপর্যায়ে তিনিও অন্যত্র বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। কয়েক বছর পর ওই স্বামীও মারা যান। এদিকে অন্তর বড় হতে থাকে। সে বাইরে বাইরে থাকে। মায়ের কাছে থাকে না। জীবিকার সন্ধানে অন্যান্য তরুণদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে স্ক্রাপ সংগ্রহ করে বিক্রি করে।
তিনি আরো জানান, রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে আছে শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং তার ছেলের মরদেহ শনাক্ত করেন।
তিনি তার ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ওই তরুনের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে সোমবার রাতে অন্য কোথাও হত্যা করে মরদেহ রেল লাইনের উপর ফেলে গেছে দুর্বৃত্তরা। দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category