• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাত সংরক্ষণ এবং খামারিদের উদ্ভাবনকে জনসাধারণের সামনে তুলে ধরতে দিনব্যাপী এ আয়োজনের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় প্রদর্শনী মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান।

অতিথিরা বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা, আধুনিক প্রযুক্তি ও সঠিক খামার ব্যবস্থাপনার বিকল্প নেই। নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।

এবারের প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ নেয়। গাভী, ষাঁড়, বাছুর, গাড়ল, ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি ছাগল, তোতাপুড়ি ছাগল, দেশীয় হাঁস-মুরগি, সৌখিন পাখি, গবাদিপশুর মানোন্নয়ন প্রযুক্তি, পোলট্রি ও লাইভস্টক ফিড, ভেটেরিনারি ওষুধ এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনীকে প্রাণবন্ত করে তোলে। সকাল থেকে বিকেল পর্যন্ত খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো প্রদর্শনী এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টলগুলোর গুণমান, প্রদর্শনশৈলী ও প্রাণীর স্বাস্থ্যমান বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার প্রদান করা হয় , আর বাকি সবার জন্য বিশেষ পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে ৷ আয়োজকরা জানান, এমন আয়োজন খামারিদের উৎসাহিত করে, প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা বাড়ায় এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category