• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মুরাদনগরে দারোরা ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং ধানের শীষ মার্কার গণজোয়ার তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দারোরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর হাতকে আরো শক্তিশালী করতে উঠান বৈঠক করে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

১৯ নং দারোরা ইউনিয়ন বিএনপি সভাপতি মনির হোসেন মোল্লা এর সভাপতিত্বে

উঠান বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিএনপি নেতা এরশাদ ডাক্তার এর সঞ্চালনায়
এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন ভূঁইয়া
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা মুন্সী,মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা,মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির হিমেল সাবেক ছাত্র দলের নেতা, হাসেম ডাক্তার, কবির মেম্বার, মাসুম সরকার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category