• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে উপজেলা পাবলিক লাইব্রেরি উদ্বোধ

Reporter Name / ২৬৫ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

তথ্য-প্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কুমিল্লার মুরাদনগরে উদ্বোধন করা হয়েছে পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সবময় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। পরে ভবনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হয়দার দুপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষ। লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহযোগিতায় নির্মিত এই লাইব্রেরি উদ্বোধনের সময় অতিথিরা বলেন, বই মানুষের জ্ঞান ও মনন বিকাশে অপরিহাযর্ ভূমিকা পালন করে এবং পাঠাগার একটি জাতির মেরুদণ্ড গঠনের অন্যতম ভিত্তি। নতুন ভবনের মাধ্যমে মুরাদনগরের শিক্ষার্থী ও পাঠপ্রিয় মানুষের জন্য জ্ঞানচর্চার আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category