• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

পাঁচবিবিতে শত্রুতা করে খামারের মুরগি নিধনের অভিযোগ 

Reporter Name / ১৭৫ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে শত্রুতার বশভুতি হয়ে খামারের মুরগি মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় খামার মালিক থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের রহিদুলের স্ত্রী রোনজনা বেগম কয়েক বছর ধরে বাড়ির সামনে খামার তৈরি করে মুরগি পালন করে আসছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি-জমার জেরে একই এলাকার শুকুর আলীর ৩’ছেলে বদিউজ্জামান বদি, মানিক ও মুক্তা এবং বদিউজ্জামানের ২’ছেলেদের সঙ্গে মারামারি হয়। এরই জের ধরে দুপুরে খামারে ইটপাটকেল নিক্ষেপ করে ৫’টি মুরগি মেরে ফেলে এবং বেশ কিছু আহত করে বলে অভিযোগে উল্লেখ করেন। স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব খলিলুর রহমান বলেন, উভয় পরিবারের মধ্যে কিছু জমি-জমার আদালতে মামলা চলমান আছে। পরিষদের চেয়ারম্যান মেম্বার ও এলাকাবাসী কয়েক বার আমরা বিষয়টি মিটিংয়ে দেওয়ার চেষ্টা করলেও কেউ মানে না। থানা পুলিশ উভয় পরিবারকে নিয়ে বৈঠক করেও মিটাতে পারে নাই বলেও তিনি জানান। এবিষয়ে বদির পরিবারের একাধিক সদস্য বলেন, থানায় মুরগি মেরে ফেলার অভিযোগটি সম্পূর্ন মিথ্যা।
পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category