• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদপুরে টানা প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন

Reporter Name / ২৮৭ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধি।।

বাঁশবাড়িয়ায় গতকালের কর্মব্যস্ত দিন শেষ করেই আজ সকাল থেকেই নির্বাচনী মাঠে নেমে পড়লেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এবার তার প্রচারণার কেন্দ্র ছিল মুরাদপুর ইউনিয়ন।
আজ ২৮ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে জুমার আগ পর্যন্ত তিনি মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শোনেন, এলাকার সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে কথা বলেন, আর ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
তার সঙ্গে ছিলেন মুরাদপুর ইউনিয়ন বিএনপি,   যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল  সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। নেতাকর্মীদের উপস্থিতি আর মানুষের উৎসাহ পুরো এলাকায় প্রচারণাকে জমিয়ে তোলে।
মুরাদপুরের মানুষ যে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে ছিল, সেটা আজকের আলাপে বারবার উঠে এসেছে। কেউ বলেছে রাস্তাঘাটের করুণ অবস্থা, কেউ স্বাস্থ্যসেবার অনটন, কেউ বা বেকারত্ব আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভ জানিয়েছে।
কাজী মোহাম্মদ সালাউদ্দিন সবার কথা মন দিয়ে শোনেন। এক পর্যায়ে তিনি বলেন,
এই এলাকায় মানসম্মত সেবা, নিরাপদ জীবন আর উন্নত অবকাঠামো গড়তে অভিজ্ঞ, দায়িত্বশীল নেতৃত্ব দরকার। মানুষ যেটা চাচ্ছে, আমি সেটার দায়িত্ব নিতে প্রস্তুত।
স্থানীয় নেতারা মনে করছেন, মুরাদপুরে মানুষের সাড়া এবার আলাদা। শুধু প্রার্থীকে দেখতে নয়, নিজের কথা বলতে মানুষ দলবেঁধে সামনে আসছে।
কাজী সালাউদ্দিনের প্রচারণা আগামী কয়েক দিন সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ড পৌরসভার সহ পার্শ্ববর্তী ইউনিয়নের বাকী এলাকাগুলোতে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category