• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন

Reporter Name / ২৬২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মাসুদ পারভেজ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

সহকারী শিক্ষকদেও ১১ তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদ্দোনতি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার ২৯ নভেম্বও উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকালের দিকে পরবর্তী কার্যক্রম পরিচালনার আলোচনা করা হয়।
জানা গেছে, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও ঐক্য পরিষদ, রৌমারী উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মবিরতির আয়োজন করা হয়। আলোচনা শেষে শিক্ষকরা তাদের তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবি হলো-সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে  উচ্চতর নির্ধারণ, সরকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। প্রাথমিক শিক্ষায় দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় নেতারা। এসময় যারা উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আব্দুল মালেক, শহিদুল ইসলাম, শাহজাহান সাজু, আব্দুল হাকিম, মোখলেসুর রহমান, তারিফুল ইসলাম, আবু আসাদ বাবু, তারিকুল ইসলাম এবং আরো অনেকে।
সহকারি শিক্ষক আব্দুল মালেক তার বক্তব্যে বলেন একজন শিক্ষক প্রতিনিধি বলেন, আমরা বহু বছর ধরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নিবেদিতভাবে কাজ করছি। কিন্তু পদোন্নতি ও বেতন কাঠামোয় বৈষম্যের কারণে আমরা বঞ্চনার শিকার। সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে এটাই আশা।
আরেক শিক্ষক নেতা বলেন, সহকারী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। কিন্তু তাদের ন্যায্য অধিকার না দেওয়া হলে শিক্ষাক্ষেত্রে স্থবিরতা দেখা দেবে। আমরা আন্দোলন চাই না, চাই সমাধান। সরকারের প্রতি অনুরোধ অবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ব্যানার নিয়ে তারা শান্তিপূর্ণভাবে কর্মবিরতিতে অংশ নেন। উল্লেখ, দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে তারা বাধ্য হবেন বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category