• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন সদ্য যোগদানকৃত কুমিল্লা জেলা প্রশাসক। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের সমন্বয়, আইন-শৃঙ্খলা ব্যবস্থার ধারাবাহিকতা এবং জনসেবা আরও গতিশীল করার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
ডিসি মু. রেজা হাসান আরো বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই এখন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য সব স্তরের কর্মকর্তা ও মাঠকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সেবাুপ্রত্যাশী সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সরকারি সেবা পান, এটি নিশ্চিত করা প্রত্যেক দপ্তরের প্রধান দায়িত্ব। পাশাপাশি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব প্রশাসনিক ইউনিটকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, কৃষি কর্মকর্তা মো. পাভেল খাঁন পাপ্পু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা সাব-রেজিস্ট্রার রৌশান সাদিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শফিউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনছুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার ও সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঞাসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category