• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

লালমনিরহাটে প্রেস ফাইভের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’ এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার নমুড়ি মাদ্রাসার সম্মেলনকক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেস ফাইভের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল উপলক্ষে সংগঠনের আহ্বায়ক সদস্য রাহেবুল ইসলাম টিটুল বলেন, “আমাদের প্রার্থনা বেগম জিয়ার সুস্থতার জন্য। তিনি যেন খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসেন—এটাই আমাদের প্রত্যাশা।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারুক আলম বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বেঁচে আছেন বলেই অনেক বিষয়ে আমরা শূন্যতা অনুভব করি না। ভবিষ্যতে তার অভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে, তাই তার জন্য দোয়া করা আমাদের দায়িত্ব।”
আরেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, “ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্র—এই তিনটি মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে তিনি সবসময় জনগণের সঙ্গে থেকেছেন। তার সেই অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করে।”
প্রেস ফাইভের উপদেষ্টা ও সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মানিক বলেন, “বেগম জিয়া দেশের মানুষের কাছে শুধু রাজনৈতিক নেত্রী নন, একজন প্রিয় মুখও বটে। তাঁর কর্মময় জীবনের কারণে তিনি মহিয়সী নারী হিসেবে স্বীকৃত। বর্তমান শারীরিক সঙ্কট কাটিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই প্রত্যাশা সবার।”
সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র রিপোর্টার আলতাফুর রহমান বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সহধর্মিণী হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি দেশবাসীর কামনা।”
অনুষ্ঠানের শেষে দেশ-জাতির কল্যাণসহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
মাহফিল শেষে সাংবাদিকরা তাদের ঐক্য, পেশাদারিত্ব ও সমাজমুখী কর্মকাণ্ড আরও শক্তিশালীভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category