• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

আগামী দিনে সুযোগ পেলে স্মার্ট উপজেলা হিসেবে নির্মাণের লক্ষ্যে কাজ করা হবে-অধ্যক্ষ সিরাজুল ইসলাম

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  ময়মনসিংহ ৬ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আগামী দিনে সুযোগ পেলে ফুলবাড়ীয়াকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে নির্মাণের লক্ষ্যে কাজ করা হবে। এসময় তিনি ফুলবাড়ীয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেকার সমস্যার সমাধান করে সারা উপজেলার মানুষদের পরামর্শে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে আধুনিক ও উন্নত ফুলবাড়ীয়া নির্মাণের অঙ্গিকারে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে ভোট প্রার্থনা করে সালাম এবং কুশল বিনিময় করেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলার কুশমাইল ইউনিয়নের সুনারু বাড়ি মোর, বরুকা তালতলা বাজার, নতুন বাজার ও পুরাতন বাজার সহ আশেপাশের বাজার ও দোকান মোরে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম জুয়েল, ছাত্র নেতা আশরাফুল ইসলাম সহ ফুলবাড়িয়া উপজেলা ও কুশমাইল ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category