• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির খামারের তালা ভেঙে ৬ টি গরু চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে ঘটে চুরির ঘটনাটি। শনিবার (৬ ডিসেম্বর) এ ঘটনায় গরুর মালিক রুবেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরির ঘটনায় গরু মালিক চরম হতাশ হয়ে পড়েছেন, সেই সাথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গরুর মালিক মামুনের সাথে কথা হয় উপজেলা চায়ের দোকানে। গত শনিবার তিনি সহ কয়েকজন জয়পুর হাট এলাকায় গরু খুজতে যায়। কিন্তু না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরার পথে উপজেলা মোড়ের দোকানে চা খেতে আসেন। এসময় মামুন জানায়, গত শুক্রবার রাত ১২টার দিকে জমি চাষ করে বাড়িতে গিয়ে গরু দেখে ঘুমায়। ভোরে মা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির তিন দরজা বাহির থেকে তালা দেয়া ছিল। খামার ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা এবং একটাও গরু নাই। সাথে সাথে বাড়ির সবাইকে ডেকে তুলে। আমরাসহ গ্রামের লোকজন আশপাশে খুজে কোন কিনারা করা যায়নি। শনিবার সারাদিন রাত বিভিন্নভাবে খোজ করেও গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, চুরি হওয়া গাভীর পেটে বাচ্চা ছিল। ৬ টি গরুর মূল্য নিম্মে হলেও ৬ লাখ টাকা হবে।
রুবেল অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিট থেকে ভোর ৪ ঘটিকার মধ্যে মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের বাড়ির খামার হতে ৬ টি গরু চুরি হয়। এর মধ্যে লাল রংয়ের গাভী ২ টি, সাদা একটি, শ্যামলা একটি ও লাল রংয়ের দুটি আইড়া বাছুর।
গ্রামবাসীরা জানায়, বাড়ির ভিতর থেকে ৬ টি গরু চুরি হওয়া মানে মালিক সর্বশান্ত হওয়া। এসব এলাকায় চুরি ছিল না। কিন্তু হঠাৎ করেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গরু লালন পালন কারীরা। পুলিশ প্রশাসন কোন কিনারা করতে পারেনি। তবে প্রশাসনের ভূমিকাও চোখে পড়ার মত না।
তানোর থানার ওসির দায়িত্বে থাকা সিনিয়র এসআই হাসমত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করে গরু চুরির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অবহিত না। থানায় অভিযোগ হয়েছে বলা হলে তিনি বলেন, অভিযোগ হলে গরু উদ্ধারে অভিযান চলমান আছে বলেও দায় সারেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category