• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ছমির উদ্দিন স্মৃতি ফ্রিজ টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভবানীপুর চ্যাম্পিয়ন

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

মুরাদনগরে ছমির উদ্দিন স্মৃতি ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভবানীপুর একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মোচাগড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ভবানীপুর একাদশ ও মির্জাপুর একাদশ।
মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি খন্দকার আরিফ সিদ্দিকীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, বেস্ট ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান।
আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা সোহেল মিয়ার তত্ত্বাবধানে খেলায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলিফ ফ্যাশনের স্বত্বাধিকারী আবদুল গাফফার।
টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৬-৪ গোলে জয়ী হয় ভবানীপুর একাদশ।
খেলার আয়োজক কমিটিতে ছিলেন, আনিছুর রহমান রুবেল, সাইদুল ইসলাম কামাল, গোলাম সারওয়ার, হেলাল উদ্দিন, পারভেজ মিয়া, গোলাম সামদানি, মোঃ নূর নবী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category