• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

Reporter Name / ১২৬ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। মেলা উদ্বোধন শেষে ইউএনও বিজয় মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল গুলো ঘুরে দেখেন। মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এই মেলার উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category