• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আলহাজ্ব হাতেম খান 

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ভালুকা উপজেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধূলা তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে।
সোমবার সন্ধায় পৌরসভার ১নং ওয়ার্ডের মরহুম হেকিম ক্যাশিয়ারের বাড়ী সংলগ্ন মাঠে  মরহুম আরাফাত রহমান কোকো ২য় বাৎসরিক ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব হাতেম খান বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি তার বক্তব্য শেষে উপস্থিত সকলের কাছে দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান।
মরহুম আরাফাত রহমান কোকো ২য় বাৎসরিক ব্যাডমিন্টন ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category