• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

মুরাদনগরে শেষ হলো শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name / ৫৭৪ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের পাঁচ দিনের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিষয়ের ৬২০ জন শিক্ষক অংশ গ্রহণ করেছেন। শিক্ষকদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ প্রদান করেছেন সদ্য প্রশিক্ষণ পাওয়া বিষয় ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ।
উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ভেনুতে অনুষ্ঠিত শিক্ষকদের এ প্রশিক্ষণ রবিবার বিকেলে শেষ হয়েছে। প্রশিক্ষণে সমন্বয়ক হিসেব কাজ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ।
প্রশিক্ষণ শেষে কয়েকজন শিক্ষক তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “নতুন এই শিক্ষাক্রম সরকারের একটি যোগউপযোগী পদক্ষেপ। শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এসে শ্রেণি কক্ষেই জ্ঞান অর্জন করবে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষার ওপর যে গুরুত্ব দিচ্ছেন তা বাস্তবায়নে প্রশিক্ষণের এই অভিজ্ঞতা অনেক কাজে আসবে। তবে প্রশিক্ষনের সময় যদি আরো কিছুদিন বেশি হতো তাহলে শিক্ষকদের জন্য আরো ভালো হতো।”
প্রশিক্ষণ কার্যক্রম সমাপনীতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার,  প্রশিক্ষক ফারহানা হাসনাত, ফাতেমা বেগম, মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন বিষয়ের ৩০ জন প্রশিক্ষক ও শিক্ষকবৃন্দ।
উল্লেখ্যঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর আয়োজনে প্রশিক্ষণটি গত ৬ জানুয়ারি আরম্ভ হয়ে ৭, ১৩, ১৪, ১৫ জানুয়ারি পর্যন্ত ৫ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রশিক্ষন কার্যক্রম চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category