• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ব্রীজের পাটাতন ভেঙে ভোগান্তি, মেরামত করালেন বিএনপি নেতা কায়কোবাদ

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। খবর পেয়ে ব্রীজের পাটাতন মেরামত করে যানবাহন চলাচল নিশ্চিত করেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জান যায়,গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যায়। পাটাতান সরে যাওয়ায় দুইদিন ধরে ঝুঁকি নিয়ে একলেনে যানবাহন চলাচলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে এই সড়কের যাত্রী ও গাড়ীচালকরা।

বিষয়টি মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে ব্রীজটি দ্রুত সচল করার উদ্যোগ নেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও মুরাদনগরের তারুণ্যের প্রিয় মুখ কাজী শাহ আরেফিন। খবর জানার পরই তিনি কোনো প্রকার বিলম্ব না করে রাতেই ব্রীজটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

দলের পক্ষ থেকে মেরামত কজে অংশনেন আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মেহেদী, রাফি, সাইদ, আরিফ।
রাত নয়টায় ব্রীজটি মেরামত কাজ শেষ হয়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ও দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও কাজী শাহ আরফিন। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ফলে তখনও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পায় এলাকাবাসী।
স্থানীয়রা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের বিপদে এভাবে রাতদিন পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category