• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ভালুকা পৌর বিএনপির শুভেচ্ছা র‍্যালী

Reporter Name / ২৬১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ বাহার মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর আগমনকে স্বাগত জানিয়ে  বুধবার সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে শুভেচ্ছা র‍্যালী করেছে ভালুকা পৌর বিএনপি। শুভেচ্ছা র‍্যালীটি মেঘার মাঠ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা ও শুভেচ্ছা র‍্যালীতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান, পৌর বিএনপি নেতা ফজলুল হক, পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম খান, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,   ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা চায়না, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category