• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ  আজ সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন কর্মচারীরা  যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা  দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান  যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা  ঈদের আগে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর  এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা  ১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ  নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
প্রচ্ছদ রাজশাহী জুড়ে প্রিন্ট
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৬
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন লেবুবাগান এলাকার ‘বাদশা মঞ্জিল’ নামের একটি ছাত্রীবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. লামিসা খাতুন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। লামিসা খুলনা জেলার হরিণটানা থানার আল আকসা এলাকার মো. কুদরত আলীর মেয়ে।
জানা গেছে, আজ বিকেলে লেবুবাগান এলাকার ওই মেসে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লামিসা। পরে মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিবারকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category