• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে সাংবাদিক মনির হোসেন খানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ২৭৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত প্যালেস্টাইন ফুড গার্ডেনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মুরাদনগর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো সাংবাদিক আবুল খায়ের।
মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এনএ মুরাদ এর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহাদ রহমান, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আনোয়ার হোসাইন মোল্লা, যগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান শুভ, ওসমান গনি, নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির কার্য নির্বাহী সদস্য ও এনটিভি প্রতিনিধি, মোহাম্মদ ইসহাক খান, আর টিভি মুরাদনগর প্রতিনিধি, আরিফ হাসান,
তৃতীয় মাত্রা প্রতিনিধি মো. রাসেল,
যায়যায়দিন প্রতিনিধি ইব্রাহিম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত বক্তারা মরহুম সাংবাদিক মনির হোসেন খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তার বড় ভাই মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গত সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক মনির হোসেন খান ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category