• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

উৎসবমুখর পরিবেশে মুরাদনগরে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

উৎসবমুখর পরিবেশে ৪র্থ বারের মতো কুমিল্লার মুরাদনগরে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২০২৬।

শনিবার (৩ জানুয়ারি) মুরাদনগর উপজেলার উত্তর আমপাল মিয়াজী বাড়ীতে হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় কোরআন শিক্ষা প্রতিযোগিতা।

এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ১২ টি
প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।

এই প্রতিযোগিতায় হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

উক্ত কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠানে
১ম পর্বে, প্রথম স্থান অর্জন করেন, ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা মো নাদিম,
দ্বিতীয় স্থান অর্জন করেন , তাহফিজুল উলুম ক্যাডেট মাদ্রাসা মো: নাফিজ,
তৃতীয় স্থান অর্জন করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মো: ফয়েজ আহমেদ।

২য় পর্বে, প্রথম স্থান অর্জন করেন
তাহফিজুল উলুম ক্যাডেট মাদরাসা মো: রিয়াজুল ইসলাম, ২য় স্থান অর্জন করেন
ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা দিদারুল ইসলাম।
তৃতীয় স্থান অর্জন করেন আমপাল রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা জিহাদুল ইসলাম।

৩য় পর্বে, প্রথম স্থান অর্জন করেন তাহফিজুল উলুম ক্যাডেট মাদ্রাসা মো: মিরাজুল ইসলাম।
দ্বিতীয় স্থান অর্জন করেন, মাধবপুর নূরানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা মো আব্দুল্লাহ, তৃতীয় স্থান অর্জন করেন ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা মো: আনসারী।

হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন’র সভাপতি মো: আব্দুল হান্নান মিয়াজী সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক উরিশ্চর গার্লস স্কুল মো: গোলাম মোস্তফা,প্রভাষক নিমসার জুনাব আলী কলেজ আবু সুফিয়ান, হাজী মো: তাজিম উদ্দীন মিয়াজী, মাষ্টার মনিরুল ইসলাম সিকদার, মাষ্টার খাইরুল আমিন বেপারী, মো: বশিরুজ্জামান সরকার, মেম্বার ৬নং ওয়ার্ড আমপাল মো: কামাল হোসেন, শিক্ষক সামসুল হক মোল্লা স্কুল এসএমএ বাশার মোল্লা,মাষ্টার মফিজুল ইসলাম মিয়াজী, মো: রুহুল আমিন মিয়াজী, মাষ্টার মো: অহেদ কাজী, আনোয়ার হোসেন সিকদার, মো: ওয়ালিউর রহমানসহ আরো অনেকে।

পবিত্র এই কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে গ্রামের অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category