• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় রেলী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ব্রাহ্মণ থেকে একটি রেলি বের হয়। রেলিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আবদুর রহমান।
ইউনিয়ন সমাজকর্মী মোঃ আল আমিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী, হিলফুল ফুজুল শিশু সনদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল দেবনাথ।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ সমাজসেবা থেকে সুবিধাভোগী নারী-পুরুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গরু পালন ও ব্যবসার জন্য ৮ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও এসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা এবং
৬ জন প্রতিবন্ধী শিশুকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category