• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার মুরাদনগর পরমতলায় বিএনপি নেতা রুহুল আমিন খোকনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত মুরাদনগরে কায়কোবাদের পক্ষে ধামঘর ইউনিয়ন মুগসাইর গ্রামে গণসংযোগ করেন কাজী শাহ আরফিন পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

ফুলবাড়িয়া আসনে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেছেন জেলা রিটার্নিং কর্মকতা। এ সময় ফুলবাড়িয়া আসনের মোট ৯ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। একজনের মনোনয়ন স্থগিত। জেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান এসব সিদ্ধান্তের কথা জানান। শনিবার (৩ জানুয়ারি) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
বৈধ প্রার্থীরা হলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) আখতারুল আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন. খেলাফত মজলিস মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল করিম সরকার, স্বতন্ত্র অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, স্বতন্ত্র আখতার সুলতানা।  অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি নূরে আলম সিদ্দিকী ও ব্রিগেডিয়ার মোঃ সাইফুল ইসলাম বাদলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এদিকে স্বতন্ত্র তানভীর আহমেদ রানার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ রানার কাগজপত্রে ত্রুটি থাকায় তা স্থগিত করা হয়েছে। এছাড়া অন্য ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় আসনের সব প্রার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category