• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।। 
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই নারী ও এক যুবক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্র জানায়, অভিযানে মোট সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রিলব্ধ নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনী এলাকার বাসিন্দা মোছা. খালেদা বেগম (২৫) ও মোছা. নাছরিন খাতুন (২৬) এবং শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া এলাকার বাসিন্দা মো. শুভ ওরফে সিজান (২০)। খালেদা মো. খাইরুল ইসলামের মেয়ে, নাছরিন মো. আজাহার আলীর মেয়ে এবং শুভ মো. সাইরুল ইসলামের ছেলে।
ডিবি জানায়, শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি পুলিশের পরিদর্শক সমিত কুমার কুন্ডুর সার্বিক তত্ত্বাবধানে একটি দল চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকপাড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালায়। এ সময় হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় খালেদা বেগমকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১৯ পুরিয়া হেরোইন (৩ গ্রাম), ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রিলব্ধ ১ হাজার ৫শ ৪০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত খালেদার স্বীকারোক্তি ও দেখানো মতে পাশ্ববর্তী একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে নাছরিন খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৭ পুরিয়া ও একটি পুটলিতে রাখা মোট সাড়ে ৬ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫ হাজার ১শ টাকা জব্দ করা হয়।
এদিকে, একই দিন দুপুর সোয়া ২টার দিকে ডিবির আরেকটি দল শাহমখদুম থানার সিটিহাট মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী শুভকে আটক করে। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category