• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমান

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার অপসরন, প্রকাশ্যে ধূমপান ও মূল্য তালিকা না থাকায় দোকানদারকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র মোঃ আবদুর রহমান।
সোমবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এবং যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোম্পানীগঞ্জ বাজারের গ্যাস সিলিন্ডার দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ আইনে দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী ২ ব্যক্তিকে ৬০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রঘুরামপুর গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে ২ টি ড্রেজার মেশিন অপসারণ ও প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category