• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আবু ইউসুফ নাঈম  (জামালগঞ্জ) সুনামগঞ্জ প্রতিনিধি।। 
সুনামগঞ্জের জামালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা মন্ডলীর  সদস্য ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের উদ্যোগে উপজেলার দূর্লভপুর ফেরিঘাট বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালগঞ্জ উপজেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল হক আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।
প্রধান বক্তার বক্তব্যে তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দলের হাইকমান্ড যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সবাই তাঁর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব।এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ৩নং যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির সদস্য এমদাদুল হক আফেন্দী, হাসান তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উসমান গণিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে জামালগঞ্জ উপজেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category