• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিখোঁজের ১২ দিন পর মুরাদনগরে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ি নদী মোহনা খালের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
নিহত আলাউদ্দিন (৩৫) দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় একজন দরিদ্র অটোচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে যান। রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে পরিবার-পরিজন ভেঙে পড়েছেন। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। বাবাকে হারিয়ে সন্তানের আহাজারিতে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, “আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ী নিয়ে কোথায় দাঁড়াব? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে?”
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে পাঠানো হয়েছে। যেহেতু নিখোঁজের ঘটনায় দেবিদ্বার থানায় জিডি করা হয়েছিল, সেখানেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category