• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করবো, বিজিবিতে যোগ দিয়েই বললো ফেলানীর ছোট ভাই

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
উওরের সীমানাবর্তী জেলা কুড়িগ্রাম, কুড়িগ্রাম জেলার বেশীর ভাগ অঞ্চল ভারতের সাথে সীমানা বেষ্টিত।    বাংলাদেশ-ভারত সীমান্তে ২০১১ সালে নির্মমভাবে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন অবশেষে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে শপথগ্রহণ করেন তিনি।
এদিন বিজিটিসিএন্ডসির ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ নবীন সৈনিকদের শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। হত্যার পর তার মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়, যা দেশ-বিদেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার প্রায় ১৫ বছর পর তার ছোট ভাই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য হিসেবে আত্মপ্রকাশ করলেন।
কুচকাওয়াজ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরফান হোসেন বলেন, “২০১১ সালে আমার বয়স তখন ৬–৭ বছর। সেই সময় আমার বড় বোন ফেলানীকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এরপর থেকেই আমার মা-বাবার ইচ্ছা ছিল, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে গড়ে তুলেছি।”
আরফান জানান, তারা তিন ভাই ও দুই বোন। তিনি ২০২২ সালে কুড়িগ্রামের স্থানীয় নাখারগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি এবং ২০২৪ সালে একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০২৪ সালে বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে চার মাসের কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করে আজ তিনি বিজিবির একজন নবীন সৈনিক হিসেবে শপথ নিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category