• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন আফরোজা খানম চৌধুরী

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।। 
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন “পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী। বিদ্যালয়টি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ ও ছাতিনালী বাজার সংলগ্ন অবস্থিত।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলের মাধ্যমে তার এই অর্জন নিশ্চিত করা হয়।
শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। এর আগেও মানুষ গড়ার কারিগর এ শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
পাচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং পাঠ পর্যায়ে উপস্থাপন সক্ষমতার ভিত্তিতেই তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়।
তার এ অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবকগণ ও এলাকার সুধীজন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা
আফরোজা খানম চৌধুরী। তিনি এ গ্রামের চৌধুরী বাড়ির একজন কৃতি সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category