• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

বেগম খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আনিসুল হকের

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ ও জামালগঞ্জ প্রতিনিধি।।
সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা হ্যালিপেড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপি
শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আনিসুল হক।
আনিসুল হক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাবেক সভাপতি আব্দুর রব, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সাবেক  সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহা সচিব হাফিজ  মাওলানা  রশিদ  আহমদ, আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, এমদাদুল হক আফেন্দী, মোহাম্মদ আলী, গোলাম রাব্বানী আফেন্দী, ইকবাল হাসান, নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক সপন, জমিয়ত নেতা আলমগীর হোসেন শামসুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category