• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

 

মো.রাসেল মিয়া,নিজস্ব প্রতিনিধি।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর (কুমিল্লা-৩) আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় উপজেলার ১৭নং জাহাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
​মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ-এর সভাপতিত্বে, জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহাগ-এর সঞ্চালনায়
​সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল এবং ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. শরীফ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
​সভায় বক্তারা বলেন, মুরাদনগরে বিএনপির দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হাতকে শক্তিশালী করতে জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় থাকার এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
​উপস্থিত নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের প্রস্তুতি সভা তৃণমূলের কর্মীদের মনোবল চাঙ্গা করবে এবং আসন্ন সংসদ নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category