• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে অস্বচ্ছল হিন্দু সম্প্রদায়কে ৫ লাখ টাকা অনুদান দিলেন নব নির্বাচিত কায়কোবাদ

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।। 

নির্বাচনের পর ক্ষমতার স্বাদ নয় বরং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার মুরাদনগরের ডাবল হ্যাটট্রিক করা নবনির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মুরাদনগরের অস্বচ্ছল হিন্দু সম্প্রদায়ের জন্য ৫ লাখ টাকা নগদ অনুদান হিসেবে প্রদান করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ কায়কোবাদকে শুভেচ্ছা জানাতে গেলে তাৎক্ষণিকভাবে তিনি এই অনুদান প্রদান করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের জন্য একটি বিশেষ সহায়তা তহবিল গঠনের নির্দেশ দেন।
এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, এই তহবিলের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষদের নিয়মিত সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে এ ফান্ডে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নবনির্বাচিত এমপির এমন উদ্যোগে আবেগাপ্লুত হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, নির্বাচনের পরপরই দরিদ্র মানুষের কথা ভাবা একজন জনপ্রতিনিধির দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, সাধারণত নেতারা ভোটের আগে মানুষের খোঁজ নেন, কিন্তু ভোটের পর তা আর থাকে না। অথচ কায়কোবাদ দাদা নির্বাচিত হয়েই গরিব-অসহায়দের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং স্থায়ী সহায়তার জন্য ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এমন নেতৃত্ব আমাদের জন্য আশীর্বাদ।
স্থানীয় নেতারা জানান, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শুধু আজ নয় দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটেও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। ধর্মীয় ও সামাজিক উৎসব থেকে শুরু করে সুখ-দুঃখে মানুষের খোঁজখবর রাখেন নিয়মিত।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের এমন মানবিক রাজনীতির দৃষ্টান্ত স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category