• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে ‘নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে মানবতার সেবায় এগিয়ে এসেছে স্থানীয় যুবকদের সামাজিক সংগঠন ‘নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ’। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের উদ্যোগে এলাকার ৩৩টি অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
​সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নহল উত্তরপাড়া এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের একদল পরিশ্রমী যুবকের নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল:
​ছোলা (বুট): ২ কেজি
​ডাল: ২ কেজি
​মুড়ি: ১ কেজি
​ভোজ্য তেল: ১ লিটার
​বেসন: ১ কেজি
​খেজুর: ১ কেজি
​পেঁয়াজ: ১ কেজি এবং
​আলু: ২ কেজি
​সংগঠনের সদস্যরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করেই তাদের এই ক্ষুদ্র আয়োজন। মূলত রমজানে যাতে কেউ অভুক্ত না থাকে এবং সবাই মিলে ইফতার করতে পারে, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন।
​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবকদের এই মহতী উদ্যোগেরকে প্রশংসা করেছেন। তারা বলেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও তাদের এমন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category