• বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন বাঙ্গরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ মুরাদনগরে মাদক কারবারিদের আতঙ্ক নবাগত দুই ওসি তিস্তার উত্তাল স্রোত কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় লাখাইয়ে বজ্রপাতে ৩ কৃষকের ৩টি গরুর মৃত্যু দিশেহারা খামারিরা নবীগঞ্জে মনজুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিতার মিয়া গ্রেপ্তার মুরাদনগরে সেচ্ছাসেবকদল নেতাকে কারাদণ্ড, ড্রেজার মেশিন বিনষ্ট উচ্চশিক্ষাকে ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী করতে গবেষণা জরুরি: প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান

মুরাদনগরে মাদক কারবারিকে পুলিশে দিল জনতা

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদক কেনাবেচার সময় মোঃ সুজন (২২) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজারের মোমিন সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক মোঃ সুজন মেটংঘর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেটংঘর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছে স্থানীয় যুবসমাজ। মঙ্গলবার রাতে মেটংঘর বাজারে মোঃ সুজন মাদক বিক্রির চেষ্টা করলে স্থানীয় যুবকেরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে বাঙ্গরা বাজার থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মোঃ সুজনকে থানায় নিয়ে যায়।

অপরদিকে বুধবার (১ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ আকবর হোসেন সংগীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযানে চালিয়ে বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর গ্রাম থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাইছার মিয়া (২৮)-কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোঃ কাইছার মিয়া কোরবানপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category