• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী গ্রেপ্তার বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা বাঙ্গরা উপজেলা ঘোষণা: গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বাঙ্গরা সহ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

মুরাদনগরে সড়কের সৌন্দর্য বর্ধনে তরুণদের উদ্যোগ, ২০০ বৃক্ষ রোপণ

Reporter Name / ২১৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ-পান্নারপুল সড়কের পায়ব এলাকায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। নিজেদের অর্থায়নে সড়কের দুই পাশে চেরি ফুলের গাছ রোপণ করে তারা গড়ে তুলছেন এক সবুজ ও মনোরম পরিবেশ।
শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে পায়ব জাগ্রত তরুণ সমাজ সংগঠনের ইমন রাজ, সজিব হোসেন, শাহীন, নয়ন ছগির ও মনির হোসেনসহ কয়েকজন তরুণ প্রায় ২০০টি সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করেন।
তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করাই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গাছগুলো সংগ্রহ থেকে শুরু করে রোপণ—সবকিছুই তারা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সম্পন্ন করেছেন।
ইমন রাজ বলেন, “সড়কের সৌন্দর্য বাড়াতে আমরা নার্সারি থেকে ২০০টি চেরি ফুলের গাছ সংগ্রহ করেছি। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে কাজটি করছি, যাতে পথচারীরা মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দা আমজাদ সরকার বলেন, “বৃক্ষরোপণের এই মহৎ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।”
পথচারী রাসেল মিয়া বলেন, “সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস।”
তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category