• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মুরাদনগর থানা গড়তে চান নবাগত ওসি

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোঃ মাসরুরুল হক। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি মুরাদনগর থানায় যোগদান করেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ দুই দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রাঙ্গামাটির বিলাইছড়ি থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ওসিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা—তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে মুরাদনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং এর মতো অপরাধ থেকে মুক্ত রাখবেন। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও আশা করেন স্থানীয়রা।
স্থানীয় সুধীজনদের ভাষ্য, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওসি মোঃ মাসরুরুল হক থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবেন। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
দায়িত্ব গ্রহণের পর ওসি মোঃ মাসরুরুল হক বলেন, মুরাদনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং মুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন ও থানা এলাকায় সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা একান্ত প্রয়োজন—এলাকাবাসীর সেই সহায়তাই আমি কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category