নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুলতান কে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করেছে মুরাদনগর থানা পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সুলতান যাত্রাপুর গ্রামের মোল্লা বাড়ীর মোঃ রশিদ এর ছেলে।
থানা সুত্রে জানা যায়, মোঃ সুলতান
চট্টগ্রামের বাকলিয়া থানার জিআর-১৮৫/১৫, বাকলিয়া-৪ (৬)১৫, মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এএসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক জানান, মোঃ সুলতান সাজাপ্রাপ্ত পলাতক আসামী।বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।