• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: বৈশাখী শোভাযাত্রা মুরাদনগরে কৃষি জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ..ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদক সেবনের ভিডিও করায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, প্রধান আসামি কারাগারে মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদঅর্থ স্বর্ণালংকারসহ ১৮ লক্ষ টাকার মালামাল লুট মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা মুরাদনগরে অভাব ও মানসিক যন্ত্রণায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যা

মুরাদনগরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: বৈশাখী শোভাযাত্রা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে বর্ণিল আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে “বৈশাখী শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। পান্তা ইলিশ খাবার পর বর্ষবরণের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রাটি আল্লাহু চত্বর প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে “নববর্ষের ঐকতান, গনতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দঘন শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে বৈশাখী শোভাযাত্রাটি এগিয়ে যায়। নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার ঔজ্জ্বল্য।
এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রাম বাংলার লোকজ মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category