• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান মুরাদনগরে শতবর্ষী বৈশাখী মাছের মেলা: ক্রেতাদের উপচে পড়া ভিড় মুরাদনগরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: বৈশাখী শোভাযাত্রা মুরাদনগরে কৃষি জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ..ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদক সেবনের ভিডিও করায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, প্রধান আসামি কারাগারে মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে ভিডিও ধারন, গ্রেফতার ১

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি লায়ন আলহাজ্ব সামছুল হক সরকার (এমজেএফ) এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব সামছুল হক সরকার (এমজেএফ)।
সহকারি শিক্ষক তাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তামজীদ নেওয়াজসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বর্তমানে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর মাএ কয়েকদিন বাকি এস এস সি পরীক্ষা, সময়ই খুবই কম তাই সময়কে মূল্য দিয়ে পরীক্ষায় বসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে,পরীক্ষা ভালো ভাবে দিতে হবে ,তাহলে ভালো ফলাফল আশা করা সম্ভব। আমাদের সকলেরই আশা এবারের এসএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল উপহার দিবে। স্কুল ও অভিভাবকদের সম্মান বয়ে আনবে।
এছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্যে বলেন, পরীক্ষা শুধু একটি মাইলফলক নয় বরং এটি স্বপ্ন পূরণের প্রথম ধাপ; তাই মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।
পরিশেষে প্রত্যেক শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লায়ন আলহাজ্ব সামছুল হক সরকার (এমজেএফ), বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category