• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৪৪৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামবাসীর আয়োজনে ভবানীপুর তিন রাস্তার মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মির্জা আবুল হাশেম, জজ মিয়া মেম্বার, ভবানীপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইকবাল হোসাইন, সহ সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রফিক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, ব্যবসায়ী আক্তার হোসেন, সমাজসেবক মজিবুর রহমান, জাহাঙ্গীর ভূইয়া, হুমায়ন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা ভবানীপুর গ্রামে মাদকের সাথে জড়িতদের উদ্দেশ্যে বলেন, হয় মাদক ছাড়ো, নয়তো ভবানীপুর গ্রাম ছাড়ো। আজকের পর থেকে যারাই মাদকের সাথে সংশ্লিষ্ট হবে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।
তারা প্রশাসনের উদ্দেশ্যে আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category