• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে ২৫শে মার্চ জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত

Reporter Name / ৮৩৪ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঐতিহাসিক ২৫শে মার্চ জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে’র স ালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়াারা বেগম লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝি, ভিপি জাকির হোসেন, তৈয়ূবুর রহমান তুহিন, রহিম পারভেজ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দরা।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ একটি বীভৎস রাত। এ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়, নির্বিচারে গণহত্যা চালায়। তাদের এ গণহত্যা চালানোর উদ্দেশ্য ছিল যাতে এদেশের মানুষ ভয় পায় এবং তারা কোন প্রতিবাদ করার সাহস না পায়। তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে বঙ্গন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং সে ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এবং ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন করে। একমাত্র বঙ্গবন্ধু ছিল বলেই আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category